ল্যান্ড শেয়ার কনসেপ্ট কী?
ল্যান্ড শেয়ার (Land Share) হলো যৌথ মালিকানায় জমি কিনে সমবায় ভিত্তিতে বহুতল ভবন নির্মাণ করার একটি স্মার্ট মডেল। যেখানে ডেভেলপার কোম্পানি ফ্ল্যাটের দাম প্রতি স্কয়ারফুটে ৭,৫০০ থেকে ৯,০০০ টাকা হাঁকায়, সেখানে ল্যান্ড শেয়ার মডেলে প্রতি স্কয়ারফুট খরচ দাঁড়ায় ৪,২০০ থেকে ৫,২০০ টাকায়। ফলে একটি ১৩০০ স্কয়ারফুটের ফ্ল্যাটে প্রায় ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব।
ল্যান্ড শেয়ারে কাজ করার ৫টি নিরাপদ নিয়ম
১. জমির রেজিস্ট্রি আনুপাতিক হারে হতে হবে:
জমি ক্রয়ের দিনই সাব-রেজিস্ট্রি অফিসে সব শেয়ারহোল্ডারদের নামে সমান বা ফ্ল্যাটের আনুপাতিক হারে জমির স্বত্ব সাব-কবলা দলিল মূলে রেজিস্ট্রি হতে হবে।
২. সুস্পষ্ট যৌথ চুক্তিপত্র (MOU):
ফ্ল্যাটের ফ্লোর নির্ধারণ (লটারি বা পছন্দের ভিত্তিতে), কার পার্কিং বণ্টন এবং কিস্তি পরিশোধের নীতিমালা নোটারি পাবলিক ও আইনজীবীর মাধ্যমে রেজিস্টার্ড হতে হবে।
৩. যৌথ ব্যাংক অ্যাকাউন্ট ও অডিট:
যেকোনো খরচ কমপক্ষে ৩ জন নির্বাচিত শেয়ারহোল্ডারের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে এবং প্রতি মাসে আয়ের-ব্যয়ের হিসাব সব সদস্যকে দিতে হবে।